শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলা সমুদ্র বন্দরে অবস্থানরত দেশ-বিদেশী জাহাজে চোরাচালান চক্র আবারও বেপরোয়া, বিদেশী রং সহ আটক-১

মোংলা সমুদ্র বন্দরে অবস্থানরত দেশ-বিদেশী জাহাজে চোরাচালান চক্র আবারও বেপরোয়া, বিদেশী রং সহ আটক-১

চোরাচালান চক্রের হোতা হাশেম ফকির

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

মোংলা বন্দরের বানিজ্যিক জাহাজ কেন্দ্রিক গড়ে ওঠা সংঘবদ্ধ চোরাচালান চক্র আবারো বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা এ চক্রের চিহ্নিত সদস্য বন্দরে আগত বিভিন্ন দেশ-বিদেশী জাহাজ, ড্রেজিং মেশিন ও লাইটার কার্গোসহ বিভিন্ন নৌযান থেকে মূল্যবান পণ্য চোরাচালানের মাধ্যমে পাচার করে এনে তা দেশের বিভিন্নস্থানে পাচার করছে।

মোংলা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এক অভিযান চালিয়ে বিদেশী জাহাজ থেকে চোরাচালানের মাধ্যমে নামিয়ে আনা রংয়ের একটি বড় ধরনের চালান আটক করেছে। এ সময় চোরাচালান চক্রের হোতা শহরতলীর কানাইনগরের মৃত ইসমাইল ফকিরের ছেলে মোঃ হাশেম ফকির (৫০) কে হাতেনাতে গ্রেফতার করলেও তার অপরসঙ্গী একই এলাকার মোঃ হাসান ওরফে জাকির হাওলাদার (৩৮)সহ অজ্ঞাত আরো২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে নিজেদেরকে রক্ষায় প্রভাবশালী মহল প্রশাসনসহ বিভিন্ন মহলে নানা তদবির চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই অন্যান্যরা পালিয়ে এখন পর্যন্ত আত্মগোপনে রয়েছে বলে জানায় স্থানীয়রা। তাই তাদের আটক করতে পারেনী পুলিশ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা বিদেশী জাহাজ থেকে অবৈধভাবে আনা ৫৫টি কন্টেইনারে ২০লিটার করে মোট ১১০০ লিটার রং ট্রাকযোগে খুলনায় পাচার করছিল। পরে গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাচার করে আনা ওই বিদেশী রংসহ অন্য কন্টেইনারে রাখা ২০লিটার থিনার ও কিছু দাহ্য জাতীয় পদার্থ জব্দ করে। পরে এ ঘটনায় সময় চোরাচালান চক্রের হোতা শহরতলীর কানাই নগরের মৃত ইসমাইল ফকিরের ছেলে মোঃ হাশেম ফকির (৫০) কে হাতেনাতে গ্রেফতার করে বুধবার বিকেলে আদালতে প্রেরণ করে। এদিকে মামলার অপর আসামী চোরাচালান চক্রের অপর প্রভাবশালী সদস্য মোঃ হাসান ওরফে জাকির হাওলাদার (৩৮)সহ অজ্ঞাত আরো২/৩জন পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক আসামী মোঃ হাসান ওরফে জাকির হাওলাদারসহ অন্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers