সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলা বন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন’র প্রতিনিধি দল

মোংলা বন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন’র প্রতিনিধি দল

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

মোংলা সমুদ্র বন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)’র গঠিত বিশেষজ্ঞ প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে বন্দর বভন ও জেটি এলাকা সহ সকল স্থাপনা। এসময় বন্দর চেয়ারম্যানকে নিয়ে বন্দরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন তারা।

বন্দর কর্তৃপক্ষ জানায়,মোংলা বন্দর কর্তৃপক্ষের বাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদানের নিমিত্তে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (BNACWC) কর্তৃক গঠিত বিশেষজ্ঞ প্রতিনিধি দল মোংলা বন্দর পরিদর্শন করেচে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে তাদেরকে অভ্যার্থনা জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। পরে বন্দরের সভাকক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে বিএনএসিডব্লিউসি, কর্তৃক গঠিত বিশেষজ্ঞ দলের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সময় মোংলা বন্দরে আমদানিকৃত কেমিক্যাল সংরক্ষণের জন্য নির্ধারিত বন্দর জেটির ৫ নং শেড এলাকা পরিদর্শন করে দেখেন এ প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলের প্রধান বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান লেফট্যানেন্ট জেনারেল মিজানুর রহমান শামীম ছাড়াও সদস্য সচিব কমডোর মো: আতিকুল রহমান, বিএনএসিডব্লিউসি, বুয়েট’র সহযোগী অধ্যাপক ড. মো: ইয়াসির আরাফাত খাঁন।  এছাড়া মোংলা বন্দর ও বিএনএসিডব্লিউসি’র প্রতিনিধি দলের অন্যান্য কর্মকর্তাগন এসময় উপস্থিত চিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers