শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে গৃহবধূ তামান্নার আত্মহত্যার অভিযোগ 

রামপালে গৃহবধূ তামান্নার আত্মহত্যার অভিযোগ 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের কালিকাপ্রসাদ গ্রামে তামান্না বেগম (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার লাবনী পাল। তামান্না বেগম উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের আলীমুন শেখের স্ত্রী।  জানা গেছে, তামান্না বেগম মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকাল আড়াইটার সময় তার নিজ বাড়ির ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। তার ননদ জেসমিন বেগম দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় তাঁকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার লাবনী পাল তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসআই চিন্ময় মন্ডল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ ময়নাতদন্তের জন্য রামপাল থানায় নিয়ে আসেন। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর সাথে কথা হলে তিনি অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন এবং কিভাবে মৃত্যুবরণ করেছে সেটি তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers