শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
যশোর হাসপাতালে স্ত্রীর মৃতদেহ ফেলে স্বামীর পলায়ন, হত্যার অভিযোগ

যশোর হাসপাতালে স্ত্রীর মৃতদেহ ফেলে স্বামীর পলায়ন, হত্যার অভিযোগ

আবু বকার সিদ্দীক হিরা,নিজস্ব প্রতিবেদক
যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনার পর ডাক্তার মৃত ঘোষণা করলে মৃতদেহ ফেলে পালিয়ে যায় স্বামী। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

পুলিশ ও মৃতের স্বজনরা জানিয়েছেন, গৃহবধূ মায়া রাণীকে (৩৫) তার স্বামী পরিতোষ পিটিয়ে হত্যা করে মৃতদেহ হাসপাতালে ফেলে পালিয়েছে।

মায়া রাণী সাতক্ষীরার আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের পরিতোষ কুমার সানার স্ত্রী। তিনি একই উপজেলার তরুণ কুমার মন্ডলের মেয়ে। তারা স্বামী স্ত্রী যশোর উপশহর আশা অফিস সংলগ্ন সুফিয়া ভিলার নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাথায় গুরুতর আঘাত নিয়ে অচেতন অবস্থায় মায়া রাণীকে তার স্বামী পরিতোষ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক মায়া রাণীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এরপর স্বামী পরিতোষ স্ত্রী মায়ার মৃতদেহ জরুরি বিভাগে রেখেই পালিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ মায়ার মৃতদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য হাসপাতালের মর্গে রেখেছেন।

এ ঘটনায় মায়ার ভাই সুশান্ত মন্ডল অভিযোগ করেছেন, তার বোনকে পিটিয়ে হত্যা করেছে স্বামী পরিতোষ। তিনি দ্রুত তার আটক দাবি করেন।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হাসপাতাল বিটের পুলিশ অফিসার এ ঘটনার তদন্ত করছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers