আসাদুজ্জামান শেখ নিজস্ব প্রতিবেদক
রাত পোহালে বিয়ের পিরিতে বসার কথা ছিলো সুমনের কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নতুন জীবন শুরুর ঠিক আগমুহুর্তে ট্রাকের চাপায় লাশ হয়ে ফিরতে হলো আলোক ঝলমল বিয়ের বাড়িতে। স্বজনদের কান্না আর আহাজারিতে আনন্দঘন পরিবেশ মুহুর্তের ভিতর ছেয়ে যায় শোকের আবহে। ছোট দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে বড় ভাই মনিরুল ইসলাম মমিন ফিরছিলেন বাড়িতে মটরসাইকেল নিয়ে তাকে এগিয়ে নিতে যান ছোট ভাই সুমন ভাইকে নিয়ে বাড়িতে ফেরার পথে ট্রাকের চাপায় নিহত হন রাজবাড়ির সদরের কদম তলার একই পরিবারের দুই ভাই। গত ৩১ জানুয়ারি রাতে ঘটনা ঘটে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায়। জানাযায় বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী ) বিয়ের পিরিতে বসার কথা ছিলো কদমতলা গ্রামের সামিউল ইসলামের শামীমের আর তার পরদিন বিয়ের ধার্য ছিলো ছোট ভাই সাইফুল ইসলাম সুমনের। ছোট দুই ভাই বিয়েতে যোগ দিতে গত ৩১ জানুয়ারি রাতে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন বড় ভাই মনিরুল ইসলাম মমিন। ভাইকে মটর সাইকেল দিয়ে ভাইকে এগিয়ে আনতে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে যান সুমন সেখান থেকে ফোরার পথে ঢাকা খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় পৌঁছালে সেখানে ট্রাকের চাপায় প্রাণ হারান দুই ভাই।
মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩২) ও সাইফুল ইসলাম (২৭), দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুকে কোন ভাবে মেনে নিতে পারছে না নিহতের পরিবার ও পরিজনেরা। গত ০১ ফেব্রুয়ারী পরিবার পরিজন ও এলাকাবাসীর উপস্থিতিতে দুই ভাইয়ের জানাযা অনুষ্ঠিত হয়। এছাড়া পুরো এলাকা জুড়ে বিরাজ করছে শোকের আবহ শোকাহত গ্রামবাসীর ভাষ্য রাতের মহাসড়কে বেপরোয়া ভাবে গাড়ি চালায় মাটি ও বালু টানা ট্রাকগুলো। প্রশাসন এদের নিয়ন্ত্রণে আনতে না পারলে ভবিষ্যতে এমন অনেক পরিবারের কোল খালি হতে পারে আশংকা বলে এলাকাবাসী দাবি। এদিকে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান হাইওয়ে পুলিশে পরবর্তীতে মরদেহগুলো উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে দেওয়া হয় বলে জানান রাজবাড়ী আওলাদি হাইওয়ে থানার উপপরিদর্শক আল মাহবুদ তিনি আরো বলেন, এ ঘটনায় ঘাতক চালক ট্রাকটি রেখে পালায় ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
Leave a Reply