শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বেনাপোলে শুল্ক গোয়েন্দার হাতে ৭৬ হাজার ৪০০ ডলারসহ যাত্রী আটক.

বেনাপোলে শুল্ক গোয়েন্দার হাতে ৭৬ হাজার ৪০০ ডলারসহ যাত্রী আটক.

আবু বকার সিদ্দিক হিরা, নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে ভারত ফেরত নাসরিন আক্তার নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

আজ (৩১ জানুয়ারি) বেলা ১১ টার সময় তাকে আটক করা। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিন এর মেয়ে। তার পাসপোর্ট নং-A11322220।

শুল্ক গোয়েন্দারা জানান, তাদের কাছে গোপন একটি সংবাদে আসে ভারত থেকে এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে ভিতরে গোপনে অবস্থান করে। পরে ওই নারী যাত্রী ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাস্টমসের তল্লাশি কেন্দ্রে আসলে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলার। যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লাখ। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সুপারেন্টডেন্ট কামাল হোসেন ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ একজন বাংলাদেশী নারী পাসপোর্ট যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers