শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

খুলনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক (খুলনা)

খুলনায় বিদেশে পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (৩০ জানুয়ারি) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার রামগঞ্জের মোঃ মানিকের ছেলে সোহাগ হোসেন (৩৫) এবং খুলনার টুটপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৩)। এরমধ্যে খুলনায় ভাড়া বাড়িতে থেকে সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত ছিল।
প্রেসব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে নগরের লবণচড়া থানা দিন আমতলা মদিনাবাদ উকিলের কালভার্টের সামনে পুলিশের একটি টিম টহলরত ছিল। এ সময় মোঃ সোহাগ হোসেন নামের এক যুবক পুলিশকে দেখে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলে সন্দেহবশত: তাকে দাড় করানো হয়। কি করে দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ ও তার দেয়া তথ্য মতে নিকটবর্তী আর্জুর কালভার্ট এলাকা থেকে তার সহযোগী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যমতে রাতেই খান বাহাদুর সড়কস্থ মতি মিয়ার মিলের উত্তর পাশে সোহেল নামক এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির টিনের নিচে বালুর ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ লোড করা একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লবনচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, মাদকসহ ফৌজদারি আইনে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers