শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
নগরীতে পুলিশের অভিযোনে রামদা-চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে পুলিশের অভিযোনে রামদা-চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

আবু বকার সিদ্দীক হিরা, নিজস্ব প্রতিবেদক
নগরীর পুর্ব বানিয়াখামার লোহার গেট ৯ নম্বর গলির মাথায় হত্যা, অস্ত্র, বিষ্ফোরক, মাদকসহ একাধিক মামলার আসামি তৌহিদ-আলামিন শেখের বাড়িতে অভিযান চালিয়েছে খুলনা সদর থানা পুলিশ। শুক্রবার(২৬জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান হয়।

এসময় তাদের বসত বাড়ি থেকে রামদা, চাপাতি ও বল্লভসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মো. তৌহিদ শেখ (৩৫) ও মো. আলামিন শেখ (৪০) ৫০, পুর্ব বানিয়াখামার লোহার গেটের মো. জাহাঙ্গীর শেখের ছেলে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, নগরীর পুর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার তৌহিদ-আলামিন দু’ভাই সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার উদ্দেশ্যে নিজ বাড়িতে তাদের সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পনা করছে। এমন সংবাদের রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রেকাবুল হক ও এসআই আব্দুল হান্নান। পুলিশের অভিযান টের পেয়ে তৌহিদ-আলামিন পালিয়ে যায়। তবে তাদের ঘর তল্লাশি করে রামদা, চাপাতি, বল্লভ ও লোহার রডসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র বিষ্ফোরক, মারামারি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers