সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা থেকেই স্মার্ট ভূমি ব্যবস্থাপনার যাত্রা শুরু হবে’ ভূমি মন্ত্রী

খুলনা থেকেই স্মার্ট ভূমি ব্যবস্থাপনার যাত্রা শুরু হবে’ ভূমি মন্ত্রী

আবু বকার সিদ্দীক হিরা । (খুলনা ব্যুরো প্রধান )
ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, ভূমি ব্যবস্থাপনাকে স্মার্ট এর আওতায় আনা হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে জনগনকে ভূমি সেবা প্রদান করতে হবে। খুলনা থেকেই স্মার্ট ভূমি ব্যবস্থাপনার যাত্রা শুরু হবে। দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে শিল্পপতি ও ধনিকশ্রেণি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য লবিং গ্রপিং চালায়। পরে তারাই ডোনেশনের নামে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বাণিজ্য করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য বন্ধ করে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে হবে। সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে সেবক হয়ে আন্তরিকতার সাথে জনগনের সেবা দিতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত দুর্নীতিতে জিরো ট্রলারেন্স সকল দপ্তরে বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, জেলা আওয়ামীলীগের সদস্য বিলবিস আক্তার ধারা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, অধ্যক্ষ আবু দাউদ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সরদার মনিরুল ইসলাম, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, প্রকৌশলী মোঃ ইয়াছির আরাফাত, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, খাদ্য কর্মকর্তা তৈয়েবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা সালাম খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াসমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers