সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনায় জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

খুলনায় জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

আবু বকার সিদ্দীক হিরা।(খুলনা ব্যুরো প্রধান )

নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগরের নেতা কর্মীরা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা মাহবুবুল আলমের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মুহ. নাসির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালীব!

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, দেশ ও শিক্ষা সংস্কৃতি ধ্বংস হতে দিতে চাই না। আমাদের শিক্ষা থেকে স্বকীয়তা উঠিয়ে দিয়ে বিপরীতমুখী শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, বাঙ্গালী সংস্কৃতি, দেশীয় মূল্যবোধ ও জাতিসত্তার চেতনা বিরোধী শিক্ষাক্রমের পরিবর্তন দাবি করায় বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাবকে প্রত্যাহার করে ব্র্যাক বাংলাদেশে সমাজ ও মানবতা বিধ্বংসী এজেন্ডা বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে নিঃশর্ত ক্ষমা চেয়ে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে আসিফ মাহতাব স্যারকে পুনর্বহাল করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মুফতী জাকির হুসাইন, সহ-সভাপতি মুফতী আবু সালেহ, আব্দুল্লাহ নোমান মাওঃ হুমায়ুন কবির, মুফতী মিজানুর রহমান, মাওঃ জালাল উদ্দিন, মাওঃ আশরাফুল ইসলাম, মুফতী আব্দুল কুদ্দুস, মোঃ আব্দুর রাজ্জাক, হাঃ মাওঃ রেজাউল করিম, ইন্জিনিয়ার হায়দার, মোঃ রবিউল ইসলাম, মোঃ সরোয়ার হোসেন বন্দ, মুফতী আবরারুল ইসলাম, মাওঃ মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহ. মঈন উদ্দিন, জেলা সভাপতি আবু রায়হান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা সহ-সভাপতি ফরহাদ মোল্লা, নগর সাধারণ সম্পাদক মাহাদী হাসান মুন্না, নগর সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ, শাহরিয়ার নাফিস, নূরুল করীম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers