শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে জমির বিরোধে প্রতিপক্ষের রডের আঘাতে ব্যবসায়ী আহত

রামপালে জমির বিরোধে প্রতিপক্ষের রডের আঘাতে ব্যবসায়ী আহত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের রডের আঘাতে মো. আসাদুজ্জামান (৪০) নামের এক মৎস্য ডিপো ব্যাবসায়ী আহত হয়েছেন। আহত আসাদুজ্জামান কে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। আহত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেছেন, উপজেলার উজলকুড় বাবুরহাট পিচ পাকার মোড়ে ভিকটিম ব্যাবসায়ী আসাদুজ্জামান তার মৎস্য ডিপো খুলে রেখে পাশের চায়ের দোকানে যান। ওই সময় একই গ্রামের খোকন মলঙ্গী, তার দুই ছেলে পলাশ মলঙ্গী ও তারেক মলঙ্গী গিয়ে অকথ্য ভাষায় গালি দেন। এরপর প্রথমে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে লোহার রোড দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হন। ওইসময় প্রতিপক্ষরা তার ডিপোতে থাকা ৪০ হাজার ২৩০ টাকা লুটে নেয় বলে অভিযোগ করেছেন ভিকটিম। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers