শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাটিতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

চুলকাটিতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

চুলকাটি অফিস

বাগেরহাটের চুলকাটি বাজার থেকে পুলিশের অভিযানে চুলকাটি  এলাকা থেকে ৮শ’ গ্রাম  গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মুরাদ শেখ (২৮) বাগেরহাটের চুলকাটি সুনগর  গ্রামের লুৎফর  শেখের ছেলে।

পুলিশ জানায়, রবিবার  (২১ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৭টার সময়  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র ঘোষের নেতৃত্ব পুলিশের একটি দল চুলকাটি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একজন ব্যাক্তি একটি  ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকতে দেখা যায়। এসময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ  ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত জিজ্ঞাবাদের একপর্যায়ে তার কাছে থাকা ব্যাগের ভিতরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে বলে তিনি স্বীকার করেন। পুলিশ  ব্যাগের মধ্যে আকাশী রংয়ের পলিথিনে মোড়ানো  একটি প্যাকেট থেকে ৮শ’ গ্রাম  গাজা উদ্ধার করে।

পুলিশের অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আনা হয়েছে। মাদকদ্রব্য জিরো টলারেন্স করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতার মুরাদ শেখের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers