সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাট থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার কামটা এলাকা থেকে মো. রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা দিকে বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। আজ বৃহস্পতিবার (১৮ জনুয়ারি) সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত মো. রাসেল মিয়া ফকিরহাট উপজেলার কামটা গ্রামের মো. জাফর মিয়ার ছেলে।

পুলিশ ও মৃতের পরিবার জানান, রাসেল মিয়া বুধবার সন্ধ্যায় তার বড় ভাই মনজুরুল মিয়ার কাছে বিদেশ যাওয়ার জন্য ১৭ লাখ টাকা চান। এই টাকা না পেয়ে ভাইয়ের উপর অভিমান করে এদিন রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে কীটনাশক বিষ ক্রয় করে। পরে ইটভাটার সামনে সেই কীটনাশক বিষ পান করে। এসময় ঘটনাটি এলাকার জনৈক এক ব্যক্তি দেখে ওই যুবকের পরিবারকে খবর দেন।  তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবাারের কাছে হস্তন্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers