শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
লোহিত সাগরে জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা জাপানের

লোহিত সাগরে জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক

অন্যান্য প্রধান প্রধান শিপিং কোম্পানিগুলোর সাথে জাপানী শিপিং ফার্ম নিপ্পন ইউসেনও লোহিত সাগরে তাদের জাহাজ চলাচল স্থগিত করেছে। অতি গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজে ক্রমাগত হুতি বিদ্রোহীদের হামলার কারণে তাদের এ সিদ্ধান্ত। বুধবার এনওয়াইকে শিপিং লাইনের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। মুখপাত্র বলেন, ‘আমরা লোহিত সাগরের মধ্য দিয়ে চলাচলকারী সমস্ত জাহাজের ন্যাভিগেশন স্থগিত করেছি।’ ‘ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার’ লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। খবর রয়টার্স’র।

বিদ্রোহীদের হামলার জবাবে শুক্রবার থেকে মার্কিন ও ব্রিটিশ বাহিনী হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের অভ্যন্তরে বেশ কয়েকটি স্থাপনায় বোমাবর্ষণ করছে। হুতি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট শিপিং লাইনগুলোকে টার্গেট করে হামলা করছে। এ পরিস্থিতিতে ইসরাইল-হামাস যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। লোহিত সাগর বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক বাণিজ্যিক অঞ্চল এবং এই বাণিজ্যিক রুটে এশিয়ান ও ইউরোপীয় বাজারের পণ্য পরিবহন এবং বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের ১২ শতাংশ পণ্য পরিবহন হয়ে থাকে।

বাণিজ্যিক জাহাজের বিকল্প পথে আফ্রিকার দক্ষিণ প্রান্তের চারপাশ ঘুরে পণ্য পরিবহনে আরও বেশি সময় লাগে এবং এটি আরও বেশি ব্যয়বহুলও। অন্য দুইটি প্রধান জাপানি শিপিং ফার্ম- কাওয়াসাকি কিসেন ও মিৎসুই ওএসকে লাইনসও লোহিত সাগর দিয়ে তাদের জাহাজের নেভিগেশন স্থগিত করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers