শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে জমির বিরোধে হামলায় নারীসহ ৬ জন আহত

রামপালে জমির বিরোধে হামলায় নারীসহ ৬ জন আহত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক নারীসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দুইজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আহতরা হলেন, উপজেলার মুজিবনগর গ্রামের মিকাইল গাজীর স্ত্রী রহিমা বেগম (৪৫), মিকাইল গাজীর দুই ছেলে জিহাদুল ইসলাম (৩৫), জাহিদুল ইসলাম (৩২) ও শ্রমিক আব্দুল্লাহ। অপরদিকে প্রতিপক্ষের মোজাফফর (৫২) ও জিকা শেখ (১৫) আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবনগর গ্রামের জেহাদ ও জাহিদ দুই ভাই তাদের জমিতে শান্তিপূর্ণভাবে দীর্ঘ দিন ধরে মৎস্য চাষ করে আসছেন। ঘটনার দিন বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১০ টায় একই এলাকার প্রতিপক্ষ মোতাহার শেখ, মোজাফফর শেখ, মতিয়ার রহমান, মিরাজুল ইসলাম, জিকা ও বাঁশতলী গ্রামের পিয়ার হোসেন তাদের জমিতে মাটি কাটতে বাঁধা দেন। তারা বিবাদীদের কথা না শোনায় ভুক্তভোগীদের মারপিট করে আহত করেন। ওই সময় বিবাদীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত কারো সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।  এ ব্যাপারে রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্রের নিকট জানতে চাইলে তিনি মারপিটের ঘটনাটি নিশ্চিত করে বলেন, নদীর চর ভরাটি জমি নিয়ে বিরোধ। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সাথে কথা বলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers