সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট ডিবি পুলিশের অভিযানে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মনিরুল ইসলাম মনি (৪২) বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইতলা গ্রামের আবুল কালাম শেখের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একজন ব্যাক্তি একটি ট্রলি ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকতে দেখা যায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ দৌড়ে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত জিজ্ঞাবাদের একপর্যায়ে তার কাছে ট্রলি ব্যাগের ভিতরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে বলে তিনি স্বীকার করেন।
পুলিশ ট্রলি ব্যাগের মধ্যে আকাশী রংয়ের পলিথিনে মোড়ানো বাদামী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে পাঁচ কেজি গাজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) স্বপন কুমার রায় বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ্আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers