শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
স্মার্ট বাংলাদেশ গড়তে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই শীতকালীন ক্রীড়া উদ্বোধনী অনুষ্ঠানে হাবিবুন নাহার এমপি

স্মার্ট বাংলাদেশ গড়তে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই শীতকালীন ক্রীড়া উদ্বোধনী অনুষ্ঠানে হাবিবুন নাহার এমপি

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার পাশাপাশি তাই খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সমাজের ছেলেমেয়েরা খেলাধুলা ও পড়াশোনায় মনোনিবেশ না করে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এখন থেকে যদি পারিবারিকভাবে এটি প্রতিরোধ না করা যায় তাহলে ভবিষ্যত খুবই ভয়াবহ হবে। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে তাই স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন করতে নির্দেশনা দিয়েছে। এই বাংলাদেশ আগামীর আরো উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের বিকল্প নেই। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই খেলার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল হক লিপন, উপজেলা স্বাস্থ্য ও প, প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মনির আহমেদ প্রিন্স, সরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসার অধ্যাক্ষ মো. ওলিউর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমূখ।
এ সময় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যামিক বিদ্যালয়ের ক্রিকেটে বালকদল, ঝনঝনানি মাধ্যমিক বিদ্যালয়, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়, পেড়িখালি মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয়, সগুণা মাধ্যমিক বিদ্যালয়, শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়, ও গিলাতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়। খেলাটি আয়োজন করেছেন উপজেলা শিক্ষা অফিসারের দপ্তর।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers