শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলার তন্ময় জুয়েলার্সের ১১ ভরি সোনা বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খোঁয়া গেছে

মোংলার তন্ময় জুয়েলার্সের ১১ ভরি সোনা বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খোঁয়া গেছে

স্টাফ রিপোর্টার,মোংলা

বাস যোগে মোংলা থেকে খুলনায় যাওয়ার পথিমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় সোয়া ১১ লাখ টাকা মূল্যের সোনা খুঁইয়েছেন মোংলা শহরের মাদ্রাসা রোড়ের জুয়েলারী ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তন্ময় জুয়েলার্সের কর্মচারী মাহি মোল্লা (৫০)। এ সময় সংঘবদ্ধ এ চক্রের সদস্যদের কবলে পড়ে জ্ঞান হারিয়ে পড়ে এ কর্মচারী। পরে খবর পেয়ে জুয়েলার্স মালিক তরুণ চন্দ্র খুলনার রূপসা এলাকায় বাস থেকে অজ্ঞান অবস্থায় কর্মচারী মাহিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মহানগরীর শেখ পাড়ার শিপসা ক্লিনিকে ভর্তি করে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাহির জ্ঞান ফেরেনি।
জুয়েলার্স মালিক ও অন্যান্য সূত্র জানায়, মোংলা শহরের মাদ্রাসা রোড়স্থ মেসার্স তন্ময় জুয়েলার্সের মালিক তরুণ চন্দ্র মেশিনে গহনা তৈরীর জন্য তার কর্মচারী মাহি মোল্লাকে বুধবার দুপুরের পর ১১ ভরি ৪ আনা পাকা সোনা দিয়ে খুলনার উদ্দেশ্যে পাঠায়। এরপর মাহি দিগরাজ থেকে রূপসাগামি বাস ওঠে। পরে রূপসা ষ্ট্যান্ডে গাড়ি গেলে বাসের ষ্টাফরা মাহিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে মোবাইলে মালিক তরুণ চন্দ্রকে খবর দেয়। খবর পেয়ে মালিক রুপসায় গিয়ে মাহিকে গাড়ির মধ্যে অচেতন ও তার প্যান্টের টিকেট পকেট ও গায়ে জ্যাকেটের ভিতরের পকেট কাটা অবস্থায় দেখতে পায়। পরে তল্লাশী চালিয়ে কর্মচারী মাহির কাছে থাকা ১১ ভরি ৪ আনা সোনা খুঁজে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, প্যান্ট ও জ্যাকেটের টিকেট কেটে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে মাহির কাছে থাকা সব সোনা নিয়ে সটকে পড়ে। এক পর্যায়ে অচেতন মাহিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎ’সকরা জানিয়েছেন, মাহির জ্ঞান ফিরতে সময় লাগবে। খোঁয়া যাওয়া ওই সোনার বাজার মূল্য প্রায় সোয়া ১১ লাখ টাকা।
মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জেনেছেন। কর্মচারী মাহি মোল্লা সুস্থ হবার পর তার মুখে বিস্তারিত শুনে পরবর্তিতে আইনী ব্যবস্থা নেয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন জুয়েলার্স মালিক তরুণ চন্দ্রকে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers