সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট-৩ আসনের ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টিতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার

বাগেরহাট-৩ আসনের ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টিতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার (উপজেলা নির্বাহী অফিসার) কার্যালয় থেকে সকল সরঞ্জামাদী সরবরাহ করছেন তারা। দুই উপজেলায় ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টিতে ব্যালট পেপার সরবরাহ করা হচ্ছে আজ(শনিবার ৬ জানুয়ারী)। আর বাকি ৬৭টি কেন্দ্রের ব্যালটসহ সকল প্রকার সরঞ্জাম রবিবার (৭ জানুয়ারি) সকালে পাঠানো হবে। তবে কেন্দ্রোগুলোর ব্যালট ও অন্যান্য মালামাল কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে রেখেই ভোটের কেন্দ্রে কোন্দ্রে পৌছানো হচ্ছে বলেও জানান তারা। রামপাল সহকারী রিটার্নিং কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এবং মোংলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল জানান, রবিবার ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচন। তাই এবারের ভোট উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুরো প্রস্তুতিমুলক ব্যাবস্থা নিয়েছে প্রশাসন। এ আসনে সর্বমোট ৯৬টি কেন্দ্রকে উপযুক্ত করে প্রস্তুত করা হয়েছে। রামপাল ও মোংলার দুই উপজেলায় ৯৬টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রকে অতিগুরুত্বের সাথে দেখা হচ্ছে। তাই এ আসনটিতে ৮জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজ করছে। এছাড়া মোংলায় ৭০ জন নৌবাহিনী, রেব, বিজিবি ও পুলিশ থাকবে। আর রামপালে থাকবে সেনা বাহিনীর সদস্যরা।
এখন পর্যন্ত পুরো দুই উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সকলের সহযোগীতা থাকলে আগামীকাল ৭ জানুয়ারী উৎসব মুখর পরিবেশে দেশের মানুষকে সরকার একটি অবাধ সুষ্টু নিরপেক্ষ নির্বাচন উপহারের জন্য সকল প্রস্তুতি গ্রহন করেছে প্রশাসনের পক্ষ থেকে।
এ বিষয়ে রামপাল উপজেলাে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি শেষ করা হয়েছে। এ জন্যে গণমাধ্যমের কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers