সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে একটি বাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে একটি বাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে একটি বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫বছর। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পশ্চিম পাশে ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত এলাকার মুরারী দেবনাথের বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাগানে অন্য সাথীদের সাথে খেলার সময় মো. মুস্তাকিন শেখ নামের একজন শিশু ওই নারীকে চাদর দিয়ে ঢাকা অবস্থায় বাগানের একটি গর্তে দেখতে পায়। এসময় সে ভয় পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম ও মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পিবিআই বাগেরহাট জেলা পুলিশ সুপার আব্দুর রহমান সহ একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তারা অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করেন। পরে প্রাথমিক সুরোলহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পুলিশ। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানা যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers