শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি লিটন গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি লিটন গ্রেফতার

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচ কেজি গাজাসহ লিটন আকন নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত মাদক কারবারি লিটন আকন (৩৫) বাগেরহাটের মোংলা উপজেলার টাটিবুনিয়া এলাকার মোহাম্মদ কালাম আকনের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার (২রা জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া বাসস্ট্যান্ডে পরিবহন তাল্লাশী করে মাদক কারবারি লিটন আকনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা লগেজ তল্লাশী করে পাঁচ কেজি গাজা উদ্ধার করে। বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ফকিরহাট মডেল থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩রা জানুয়ারি) ওই আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers