শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে পুলিশের অভিযানে হরিণের মাংসসহ গ্রেফতার ১

রামপালে পুলিশের অভিযানে হরিণের মাংসসহ গ্রেফতার ১

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে। আটক শফিকুল শেখ (৩০) এর বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়। আটক শফিকুল উপজেলার ভাগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের নির্দেশনায় রবিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হাতীরবেড় গ্রামের নতুনহাট ব্রীজের নিচে বগুড়া নদীতে থাকা একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মিঠুন কুমার ঢালীসহ সঙ্গীয় ফোর্স  শফিকুল শেখ নামের চোরা ওই শিকারী কে আটক করেন। ওই সময় তার নৌকায় থাকা সাড়ে ২৯ কেজি তাজা হরিণের মাংস জব্দ করা হয়। জানা গেছে, চোরা শিকারী শফিকুল দীর্ঘ দিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে তা লোকালয়ে এনে বিক্রি করেছিল।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ হরিণের মাংসসহ আটক ও আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers