সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মেট্টোরেলের কংক্রিটের পাইল’র প্রথম চালান নিয়ে মোংলায় বিদেশি জাহাজ “এমভি হরিজন-৯”

মেট্টোরেলের কংক্রিটের পাইল’র প্রথম চালান নিয়ে মোংলায় বিদেশি জাহাজ “এমভি হরিজন-৯”

স্টাফ রিপোর্টার, মোংলা

মেট্রোরেলের কংক্রিট পাইল এর প্রথম চালানের পন্য নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করেছে পানামা পতাকাবাহী বিদেশী জাহাজ “এমভি হরিজন-৯”। শনিবার (২৩) ডিসেম্বর বিকালে জাহাজটি বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ার পর পরই সন্ধ্যার পালা থেকে খালাস কাজ শুরু করে পন্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিঃ এর প্রতিনিধিরা। রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০শ পিচ পন্য খালাস শেষ হয়েছে। বাকিগুলো খালাস করতে সময় লাগবে দুই থেকে তিন দিন বলে জানায় আমদানীকারক ব্যাবসায়ীরা। পন্য আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স এনশিয়েন্ট ষ্টিমশিপ কোম্পানী লিঃ’র প্রতিনিধিরা জানান, সরকারের বড় মেঘা প্রকল্প মেট্রোরেলের ১৪৪টি বগি ও মেশিন মোংলা বন্দর দিয়ে খালাস ও পরিবহন হয়েছে। আর এখন আসছে মেট্রোরেলের কংক্রিট পাইল। এবারের প্যাকেজে ৩ হাজার ১০০ পিচ মেট্রোরেলের পাইল ৬টি জাহাজ বোঝাই করে আনা হবে। তার মধ্যে একটি জাহাজ আসলো। এ জাহাজটি ১৪ ডিসেম্বর ভিয়েতনামের লং এন পোর্ট থেকে ৪৭৮ পিচে ৫ হাজার একশ মেট্রিক টন কংক্রিট পাইল বোঝাই করে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে “এমভি হরিজন-৯ নামের জাহাজটি। বন্দরের ৫ নম্বর জেটিতে নঙ্গর করে সন্ধ্যার পালা থেকে জাহাজ থেকে পণ্য খালাস শুরু করে খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রডার্স লিঃ এর প্রতিনিধিরা। ২৪ ডিসেম্বর রবিবার এ পর্যন্ত প্রায় দুইশ পিচ পাইল নামানো হয়েছে, বাকিগুলো খালাস করতে তিন থেকে চার দিন সময় লাগবে বলেও জানায় আমদানীকারক ব্যাবসায়ীরা। মালামালগুলো খালাস করে বার্জে বোঝাই করে নৌ-পথে ঢাকায় পাঠানো হবে বলেও জানায় তারা। খামী-গুমী ফরোয়ার্ড ইন্টার ন্যাশোনাল কোম্পানী লিঃ এর ম্যানেজমেন্ট অফিসার উজ্জল কুমার পাল জানান, সরকারের এ বড় মেগা প্রকল্প মেট্রোরেলের সব মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন করা হয়েছে। আর এবারের কংক্রিটের পাইলগুলো যত্নসহকারে এ বন্দর দিয়ে খালাস করা হবে। এবার কংক্রিটের পাইল এর প্যাকেজে আরো ৩ হাজার ১শ পিচ কংক্রিট ৬টি জাহাজে আসবে, এবারের প্রথম জাহাজে ৪৭৮পিচ কংক্রিট পাইল আসছে-বাকিগুলোও পর্যাক্রমে আসবে। বন্দরের চেয়াম্যান সহ অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় পন্যগুলো ভালবাবেই খালাস করতে পারবো। গত ৭ ডিসেম্বর মেট্রোরেলের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে খালাস করে বন্দর ত্যাগ করছিল “এমভি ফোনিক্স কোরাল” নামের বিদেশী জাহাজ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers