শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
নতুনধারার ১১ বছর উপলক্ষে খাদ্য প্রদান

নতুনধারার ১১ বছর উপলক্ষে খাদ্য প্রদান

নিজস্ব প্রতিবেদক

নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রতিষ্ঠার ১১ বছর উপলক্ষে খাদ্য প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর দিনব্যাপী দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাদ্য প্রদান কর্মসূচির উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম লায়ন রাশেদা চৌধুরী। ভাসমান-নিরন্ন মানুষদেরকে নিজ হাতে খাদ্য বেড়ে বন্টন করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. টিটু, তারেক ভূঁইয়া প্রমুখ।

এসময় মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষের খাদ্য-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা-শিক্ষা এবং ভোটাধিকার নিশ্চিত করার রাজনীতি করছে। ছাত্র-যুব-জনতার জন্য নিবেদিত থেকে সারাদেশে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সমাজসেবা করে যাচ্ছে।

উল্লেখ্য ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে ‘ রেডর‌্যালী’র মধ্যদিয়ে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২০১৭ এবং ২০২২ সালে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করে বলে জানান নতুনধারার মিডিয়া সেল সদস্য শেখ লিজা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers