সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সংসদ নির্বাচন উপলক্ষে রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

সংসদ নির্বাচন উপলক্ষে রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপাল থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফয়লাহাট বাসস্ট্যান্ড চত্বরে বুধবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রামপাল থানার ওসি সোমেন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, রামপাল-মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল, রামপাল সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মো. রাজিব সরদার, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন ময়না, ওসি (তদন্ত) বিধান চন্দ্র প্রমুখ।
আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে সবাইকে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠ স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা কাজ করছি। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাই সজাগ থাকবেন। কোন প্রার্থীর অধিকার যেন ক্ষুন্ন না হয় সেটি নিশ্চিত করতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা করার অপচেষ্টা চালালে তাঁকে আইনের আওতায় আনা হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। রামপালবাসীর নিরাপত্তার স্বার্থে যা যা করা যায় সেটি আমরা করবো। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers