সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে যুবলীগের কর্মী সভা স্ত্রী হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি মেয়র খালেক

রামপালে যুবলীগের কর্মী সভা স্ত্রী হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি মেয়র খালেক

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের জন্যে ভোট চেয়ে তিনি বলেন, অবহেলিত রামপালে স্কুল, কলেজ, রাস্তাঘাট, কলকারখানাসহ বিভিন্ন স্থাপনা আওয়ামী লীগ সরকার করেছে। এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পন্ন ও খান জাহান আলী বিমানবন্দর নির্মানের কাজ করছেন। শেখ হাসিনা আছে বলেই মানুষ শান্তিতে বসবাস করছে। যে কারণে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূণরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে আওয়ামী লীগে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে হবে। রামপাল মোংলা’র নৌকার মনোনীত প্রার্থী হাবিবুন নাহারকে নির্বাচিত করতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র খালেক। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার শ্রীফলতলা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি আরো বলেন, জনগণের ভোটাধিকার আওয়ামী লীগ সরকারই বাস্তবায়ন করেছেন। জামায়াত, বিএনপির নৈরাজ্য দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে ভরাডুবির ভয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় কর্মী সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুল রউফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল কবির ঝিলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, প্রমুখ

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers