শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের খানজাহান আলী মাজার দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের খানজাহান আলী মাজার দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের পীর হযরত খানজাহান আলী (রহ.) মাজার শরীফের দীঘি থেকে ৩ দিন ধরে নিখোঁজ থাকা ভ্যানচালক পোল্লাদ দাস (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ই ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম। বাগেরহাটের কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ দাসের ছেলে ভ্যানচালক পোল্লাদ দাস ৩ দিন আগে বাড়ি থেকে ভ্যান নিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় কচুয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করে পোল্লাদ দাসের পরিবার। খানজাহান আলী (রহ.) মাজার দীঘি থেকে একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহটি পোল্লাদ দাসের বলে শনাক্ত করেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে খানজাহান আলী (রহ.) মাজার দীঘি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সাংদিয়া গ্রামের নিখোঁজ থাকা ভ্যান চালক পোল্লাদ দাসের পরিবারের সদস্যরা মরদেহটি পোল্লাদ দাসের বলে শনাক্ত করেছেন। তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers