শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক।

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল রনি হাওলাদার (২৪) ও রাব্বি খান (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহীর। রবিবার (৩রা ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের চিতলি-বৈটপুরের চাড়ার ঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা এলাকার ফারুক হাওলাদার ছেলে রনি হাওলাদার ও একই এলাকার জাফর খানের ছেলে মোটরসাইকেল চালক রাব্বি খান। এ সময় ফয়সাল ও মিজান নামে আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জিয়াউল আদনান রুমেল জানান, সকালে সড়ক দুর্ঘটনায় আহত ৪ জন রোগীকে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে ২ জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। অপর ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহন একই দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইলের ২ জন নিহত হয় এবং ইজি বাইকের চালক ও মোটরসাইলের অপর ১ জন আরোহী গুরুত্ব আহত হয়। মোটরসাইকেলটিকে চাপা দেয়া ঘাতক বাসটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি দুর্ঘটনা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers