শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ফয়লাবাজার বাসস্ট্যান্ডের কাছে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।আগুনে বাসের ইঞ্জিনসহ সবগুলো সিট পুড়ে ছাই হয়ে যায় ও কাঁচ ভেঙ্গে যায়। পরে রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়রা জানাইয়, রাত ৯টার দিকে হঠাৎ খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাবাজার বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে পার্শ্ববর্তী ফাঁড়ির পুলিশ সদস্য এবং রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে আগুনে বাসের সবগুলো সিট পুড়ে যায়।

ভস্মীভূত গাড়ীর ড্রাইভার রিপন জানান, তিনি দুপুরের পর মোংলা ইপিজেড থেকে যাত্রী নিয়ে রামপালের ফয়লাবাজার এলাকায় যাত্রীদের নামিয়ে দিয়ে রাস্তার পাশে গাড়িটি পার্কিং করে রেখে চলে যান। রাতে খবর পেয়ে তিনি গাড়ির কাছে গিয়ে দেখেন গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে।

রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ফারুক হোসেন জানান, ঘটনা জানতে পেরে রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, বাসে আগুন লাগার পর নিকটবর্তী পুলিশ ফাঁড়ির সদস্যরা আগুন নেভাতে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে- তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers