সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এম ভি আরভিকা মোংলা বন্দরে

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এম ভি আরভিকা মোংলা বন্দরে

স্টাফ রিপোর্টার, মোংলা

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫৪ হাজার ৩০০ মে: টন কয়লা নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি আরভিকা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আজ ভোর ৪ টায় মোংলা বন্দরের হাড়বারিয়া ১৪ নং এলাকায় জাহাজ টি নোঙর করে।

জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং এর ম্যানাজার( অপারেশন) ইমাম হোসেন জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫৪ হাজার ৩০০ মে: টন কয়লা নিয়ে জাহাজ টি গত ১৮ নভেম্বর ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে রওনা দিয়ে জাহাজটি আজ মোংলা বন্দরে পৌছায়, জাহাজটি থেকে আজ সকাল থেকে কয়লা খালাস কাজ শুরু করা হবে এবং এই কয়লা লাইটার জাহাজ এর মাধ্যমে রামাপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে দিনে পাঁচ হাজার টন কয়লার প্রয়োজন হয়। সে হিসেবে এখন থেকে নিয়মিত কয়লা আসবে এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলে ও জানান রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ।

এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির ২ টি ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers