শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে পুষ্টি সমন্বয় কমিটির সভা

রামপালে পুষ্টি সমন্বয় কমিটির সভা

রামপাল প্রতিনিধি
রামপালে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় পরিষদের সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, পিআইও মো. মতিউর রহমান, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার বিশ্বাস, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, ওয়ার্ল্ড ভিষণ রামপাল এডিপির ম্যানেজার ফুলি সরকার, প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, মোস্তফা কামাল পলাশ, শেখ সাদী প্রমুখ।সুস্থ সবল জাতি গঠনে পুষ্টি ভূমিকার অপরিসীম। বিশেষ করে শিশু, গর্ভবতী মা ও বৃদ্ধদের পুষ্টির দিকে নজর দিতে হবে। এ জন্য কম মূল্যে সুষম খাদ্য উৎপাদনে নজর দিতে হবে। যাতে করে সকলের পুষ্টির চাহিদা পূরণ হয়।#

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers