শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বন অফিসে হামলা চালিয়ে ১৯ জনকে ছিনিয়ে নিলো সহযোগীরা

বন অফিসে হামলা চালিয়ে ১৯ জনকে ছিনিয়ে নিলো সহযোগীরা

মোংলা প্রতিনিধি

সরকারের রাজস্ব ফাকি দিয়ে পুর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কাকড়া পাচারের অভিযোগে ২৫ জেলেকে আটক করে বন বিভাগ। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতির সময় বন বিভাগের চাদঁপাই ষ্টেশনে হামলাও চালিয়ে ১৯ জেলেকে ছিনিয়ে নিয়েছে সহকর্মী দুস্কৃতিকারীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাদঁপাই রেঞ্জ অফিস কার্যলয়ের এমন ঘটনা ঘটে। খবর পেয়ে মোংলা থানা এ নৌপুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরবর্তীতে ছিনিয়ে নেয়া কাউকেই আটক করা সম্ভব হয়নী। তবে জেলেরা বলছে, বৈধ পাশপারমিট নিয়ে আহরিত কাকড়া নিয়ে আসার সময় অহেতুক তাদের আটক করে বন বিভাগ। পুর্ব সুন্দরবনের চাদপাই ষ্টেশন কর্মকর্তা শেখ আনিছুর রহমান বলেন, দীর্ঘ দিন থেকেই মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের লিটন গাজী ও আল আমিন সরদার সহ প্রায় ২৫/৩০ জন জেলে বেশে সুন্দরবনে অবৈধ পন্থায় কাকড়া আহরণ করছে এমন গোপন সংবাদ আসে বন বিভাগের কাছে। তাই গোপন সংবাদের সুত্রধরে পশুর নদীতে টহল জোরদার করে চাদপাই রেঞ্জের বন বিভাগ। সোমবার ভোর রাতে এ সকল জেলেরা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে গোপনে নৌকা ও ট্রলার বোঝাই করে আহরিত বিপুল পরিমান কাকড়া নিয়ে পাচারের সময় বন রক্ষিরা ট্রলার দেখে চ্যালেন্স করে।এসময় বন রক্ষিদের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত ট্রলার ও নৌকা সহ পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে ৫টি নৌকা, ১টি ট্রলার ও ৭১ ক্যারেট কাকড়া সহ ২৫ জেলেকে আটক করে চাদপাই ষ্টেশনেন বন বিভাগের সদস্যরা। পরে মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদের বিরুদ্ধে মামলাআট প্রস্তুত নিতে গেলে আটককৃতদের সহযোগীরা বন রক্ষিদের উপর ইট-পাটকেল নিক্ষেপ ও দলবদ্ধভাবে প্রায় ২/৩ শতাধিক লোক অফিসে হামলা চালায়।

এসময় সুন্দরবনের চাদঁপাই ষ্টেশন অফিসের আসামী রাখা কাঠের ঘরের দরজা, জানালা ভেঙ্গে বন রক্ষিদের আটক করা ২৫ জেলের মধ্যে ১৯ জনকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা বলে অভিযোক করে বন রক্ষিদের ষ্টেশন কর্মকর্তা সহ অন্যান্যরা। তবে তোফাজ্জেল মল্লিক, জাহিদুল ইসলাম, ইউনুচ, মিজান শেখ, আজিজুল ও রাজ্জাক সহ ৬ জনকে আটক রাখতে সক্ষম হয় বন বিভাগ। খবর পেয়ে মোংলা থানা ও নৌ-পুলিশের সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চাদপাই নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আক্তার মোর্শেদ বলেন, বন বিভাগের অফিসে হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়েছে এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। যারা পালিয়ে গেছে তাদের আটক করা সম্ভব হয়নী।

পুর্ব সুন্দরবনের চাদপাই ষ্টশন কর্মকর্তা শেখ মো: আনিছুর রহমান বলেন, লিটন গাজী সহ বেশ কয়েকজন দুস্কৃতিকারীরা সুন্দরবন থেকে পাশ নিয়ে দীর্ঘ দিন থেকে অবৈধভাবে কাকড়া ও অভয়ারন্য এলাকায় মাছ শিকার করে আসছিল। এ ঘটনায় বেশ কয়েকবার আটক সহ মামলাও হয়েছে। গোপন খবর পেয়ে মঙ্গলবার ভোর রাতে তাদের কাকড়া বোঝাই ট্রলার ও নৌকা সহ ২৫ জনকে আটক করে। পরে মামলার প্রস্তুতি চলাকালীন অফিসে হামলা চালিয়ে আসামীদের ছিনিয়ে নেয়। এব্যাপারে আজ বুধবার পৃথক মামলা করা হবে বলোও জানায় বন বিভাগের এ কর্মকর্তা।

গত ২১ জুলাই রাতে পশুর নদীতে অভিযান চালিয়ে একই পাচারকারীদের ৪শ কেজি (১০ ক্যারেট) কাকড়া সহ ৬ পাচারকারীকে গ্রেফতার করেছিল মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার সহ একদল পুলিশ। যার মামলাও চলমান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers