শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে ১৮শ কৃষক পেল বিনামূল্যে বোরোধান বীজ

রামপালে ১৮শ কৃষক পেল বিনামূল্যে বোরোধান বীজ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল উপজেলার বোরোধান আবাদকারী ১৮শ কৃষকের মাঝে দুই কেজি করে ধান বীজ বিতরণ করা হয়েছে। সম্পুর্ণ বিনামূল্যে তাদের ৩ হাজার ৬০০ কেজি ধানবীজ বিতরণ করা হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে বোরোধানের হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অলিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃষক-কৃষানী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers