শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় অচেতন করে মাছের ঘেরে বাঁধ দেওয়ার অভিযোগ

মোংলায় অচেতন করে মাছের ঘেরে বাঁধ দেওয়ার অভিযোগ

মোংলা প্রতিনিধি

 মোংলায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে জোর পূর্বক মৎস্য ঘেরের ভেরিতে মাটি/বাঁধ  দেয়ার অভিযোগ উঠেছে নিজের আত্মীয়দের উপর। চিলা ইউনিয়নের এ ঘটনায় একই পরিবারের ৪ সদস্য অচেতন হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  উপজেলার দক্ষিন চিলা গিলার খালকুল এলাকার মোঃ মোস্তফা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।এ বিষয়ে দক্ষিন চিলা গিলার খালকুল এলাকার মোঃ আসমত আলী খাঁনের ছেলে মোঃ বশির খাঁন (৩৫) সহ অজ্ঞাত ৪ জনকে বিবাদী করে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিন চিলা গিলার খালকুল এলাকার মৃত আঃ সোবাহান গাজীর ছেলে মোঃ রুহুল আমিন গাজী (৫৮)। থানার  অভিযোগ সুত্রে জানা যায়, অনেক দিন ধরেই বশির খাঁনের সাথে মোঃ রুহুল আমিন গাজীর জমি জমা নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলে আসছে। রুহুল আমিন গাজীর ভোগ দখলীয় জমি দখল করার জন্য বিভিন্ন রকম পায়তারা করে আসছে বশির। এ নিয়ে স্থানীয়রা সালিশ বৈঠকের ব্যবস্থা করলে বশির তা না মেনে বরং তাদের সাথে দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজ, নানাবিধ ভয়ভীতি সহ ক্ষতি করার হুমকি দিয়া আসছে। এরই জের ধরে  গত সোমবার  রাতে মোঃ বশির খাঁনসহ আরো অজ্ঞাত ২/৪ জনের সহযোগীতায় মোঃ রুহুল আমিন গাজীর ছোট ভাই মোঃ মোস্তফা গাজীর রান্নাঘরে ঢুকে কৌশলে তরকারির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রেখে চলে যায। ফলে রাতের খাবারের  পর পরিবারের সবাই অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক মোস্তফা গাজীর ছেলে সজল এর স্ত্রী জেরিন উচ্চস্বরে ডাকচিৎকারে করলে মোঃ রুহুল আমিন গাজীসহ পরিবারের অন্যান্যরা এসে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। সে সুযোগে বশির খাঁন সংঘবদ্ধ দল নিয়ে গত মঙ্গলবার  দুপুরে জোর করে তাদের মৎস্য ঘেরের ভেরিতে মাটি দেয়। এতে রুহুল আমিন গাজী বাধা দিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এবং তার কাজে বাধা দিলে ঘাড় থেকে মাথা আলাদা করে দিবে, হাত পা ভেঙ্গে দিবে অথবা ছোট ভাইয়ের মত অবস্থা করবে বলে হুমকি দেয় বশির খাঁন।  অভিযুক্ত বশির খাঁন বলেন, তারা আমার ফুফাতো ভাই। এ বিষয়ে আমি কিছুই জানি না। তারা ও আমি মিলে ৪ বিঘার একটি ঘের করি। কিন্তু ৪বিঘার ২বিঘা আমার। এখন তারা একা ঘের করবে। আমি বলছি আমার ২ বিঘা রেখে আপনারা আপনাদের ঘের করেন। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, আমরা রুহুল আমিন গাজীর একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় থানার এ কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers