সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে গাঁজা, ইয়াবা ও মদসহ নারী কারবারী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে গাঁজা, ইয়াবা ও মদসহ নারী কারবারী গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে গাজা, ইয়াবা ট্যাবলেট ও বিদেশী মদ সহ ফারজানা আক্তার ইভা (৩২) নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে গেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই নারী মাদককারবারীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ফারজানা আক্তার ইভা চর রূপসার বাগমারা গ্রামের আহাদুজ্জামান শেখ ওরফে সুমনের স্ত্রী। পুলিশ জানান, সোমবার রাত ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে এসআই বাদশা বুলবুল ও এএসআই আব্দুল্লাহ আল-মামুন সহ থানা পুলিশের একটি দল উপজেলার সুখদাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সড়কের পাশে দাড়িয়ে থাকা অবস্থায় ফারজানা আক্তার ইভাকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছে থাকা ২কেজি গাজা, ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪টি বিদেশী মদ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারীর স্বামী আহাদুজ্জামান শেখ পালিয়ে গেছে। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত নারীকে বিজ্ঞ আদালতের সোর্পদ করা হয়েছে। ওই দম্পত্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামী আহাদুজ্জামান শেখকে গ্রেপ্তারের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers