শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ১২ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাটে ১২ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার সকালে বাগেরহাট শহরের খারদার এলাকার ভিআইপি মোড়ে গোয়েন্দা পুলিশের অভিযানকালে গাজাসহ তিনজনকে গ্রেফতারসহ মাদক বহনকারি কাভার্ডভ্যান জব্দ করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার সরদার পাড়া এলাকার কাসেম আলীর ছেলে কবির হোসেন (২৩), বাগেরহাট জেলা সদরের ফুলবাড়ী এলাকার চান মিয়া হাওলাদারের ছেলে মিজান হাওলাদার (২৮) ও শহরেরা পালপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫)।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সৈয়দ বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটে মাদকের একটি বড় চালান আসছে পুলিশ সুপার আবুল হাসনাত খানের কাছে গোপন খবর আসে। এমন খবরের ভিত্তিতে রবিবার সকালে দ্রæত গোয়েন্দা পুলিশ বাগেরহাট শহরের খারদার এলাকার ভিআইপি মোড়ে অভিযানে নামে। এসময়ে খুলনা থেকে বাগেরহাটগামী একটি কাভার্ডভ্যান দ্রæত গতিতে আসতে দেখে সিগন্যাল দেয়। পরে ওই তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যানের কেবিন হইতে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিন মাদক কারবারিকে গ্রেফতার ও জব্দ করা হয় কাভার্ডভ্যানটি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers