সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে আবু হানিফ শেখ (১১) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভবনা এলাকায় গাছের ডালের সঙ্গে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, শিশুটি আত্মহত্যা করেছে। শিশুটি উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের ছেলে। সে ভবনা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।  পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মৃতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সে বাড়ির পাশে মেহগনি গাছের সঙ্গে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না বলে স্বজনেরা জানান।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, তৃতীয় শ্রেণির ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers