শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে পুলিশের অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রামপালে পুলিশের অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে রবিবার (০৫ নভেম্বর) রাতে আটক করে পুলিশ। আটককৃত ছয়জনকে সোমবার (০৬ নভেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার উজলকুড় গ্রামের মৃত ইজার উদ্দিন শেখের ছেলে মিস ৩৯/২০২২ মামলার আসামি হারুন শেখ (২৫), ভাগা গ্রামের মৃত তোরাব আলীর ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭৪/২০২৩ নং মামলার আসামি শেখ নুর ইসলাম (৩৫), কাপাসডাঙ্গা গ্রামের মৃত মোসলেম ইজারাদারের ছেলে জিআর ১০৮/২০২৩ নং মামলার আসামি মো. নুরুল ইসলাম ইজারদার (৩২), উজলকুড় গ্রামের মৃত ফজর আলীর ছেলে সিআর ৭৭/২০২৩ নং মামলার আসামি মো. ইয়াছিন শেখ (৪০), সুলতানীয়া গ্রামের মহসিন শেখের ছেলে মো. খালিদ হোসেন (৪০) ও বাঁশতলী গ্রামের মো. ইলিয়াস হোসেন ছেলে সিআর ১৯৩/২০২৩ নং মামলার আসামি মো. বেল্লাল হোসেন (২২)। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম ওয়ারেন্টভুক্ত আসামী আটক ও বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।#

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers