সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রুপসায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

রুপসায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

চুলকাটি ডেস্ক

খুলনা -মোংলা  সড়কের রুপসা উপজেলার তালিমপুর জামে মসজিদ নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা । পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়ে দুর্বৃত্তদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে ।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে রামপাল উপজেলার ফয়লারহাট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মোল্লার বাসটি (খুলনা- ব – ৯১৭) খুলনা – মঙ্গলা মহাসড়কে যাত্রী আনা নেওয়া করে ।

আজ রবিবার বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠান শেষে রাত সাড়ে সাতটার দিকে যাত্রী নামিয়ে ড্রাইভার অমিত কুমার দাস পার্শ্ববর্তী টি স্টলে চা খেতে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করলেও সম্পূর্ণ বাসটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

ড্রাইভার জানান , বাসটিতে অগ্নিকাণ্ড করে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে । রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers