শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাট ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষি আটক, পালাতক ১

বাগেরহাট ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষি আটক, পালাতক ১

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ এজেন্ট মোঃ রমজানের ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষিকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে টাকা বহনের ব্যাগ ও ৬টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার আছির সরদার ছেলে প্রসাদ সরদার (৩২) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের হেলালের ছেলে মনিরুল ইসলাম (৩০)। আটককৃত দুইজনই বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষী। ছিনতাইয়ের কবলে পড়া বিকাশ এজেন্ট মোঃ রমজান (২৫) বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে দশানী মোড়ের দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে রওনা দেই। বাড়ির গেটে পৌছানোর সাথে সাথে আমাকে গ্রেফতারি পরোয়ানা আছে বলে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করে এবং আমার কাছে থাকা টাকা ও মুঠোফোনের ব্যাগ ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আমি ডাক চিৎকার দিলে, তারা মোবাইল ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি দৌড়ে মোটরসাইকেলসহ মনিরুল ইসলামকে ধরতে সক্ষম হই। এরে মধ্যে ডাক চিৎকারে এলাকার লোকজনও চলে আসে। তবে ওরা আমার ব্যাগে থাকা প্রায় ৭ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আমি যেকোন মূল্যে আমার টাকা ফেরত চাই। রমজানের প্রতিবেশী শেখ বোরহান উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, রমজান ডাক চিৎকার দিলে আমরা সবাই বের হয়ে আসি। মনিরুল ইসলাম নামের ওই ছিনতাইকারীকে বেঁধে ফেলি। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ মনিরুল ইসলামকে নিয়ে যায়। আমরা এই ছিনতাইকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে স্থানীয় নারী ইউপি সদস্য আবিদা সুলতানা বলেন, এর আগে বাদেকাড়াপাড়া এলাকায় এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল মোটরসাইকেলে এসে। মাঝে মাঝে মোটরসাইকেলে অপরিচিত যুবকরা এলাকায় টহল দেয়। রমজান একজন সৎ ব্যবসায়ী। তার ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন তিনি।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা বলেন, ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে আটক মনিরুলের তথ্য অনুযায়ী প্রসাদ সরদারকে আটক করেছি। পরে দুইজনকে নিয়ে অভিযান চালিয়ে একটি সুপারি বাগান থেকে টাকা ও মুঠোফোন রাখার ব্যাগ এবং ৬টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। তাদের সাথে থাকা অপর ছিনতাইকারীকেও শনাক্ত করা হয়েছে। তাকে আটক ও টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers