শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

বাগেরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি :
“সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেস্বর) সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) হাফিজ আল আসাদ। জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দুদকের আইনজীবী অ্যাড. মিলন ব্যানার্জী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, পরিদর্শক আসাদুজ্জামান, কামরুন্নাহার, সঞ্জয় ঘোষ, সমবায়ী সরদার শুকুর আহম্মেদ, মো: ইয়ামিন আলী, এসএম সামছুর রহমানপ্রমুখ। বক্তারা বলেন, সমবাযের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি হওয়া সম্ভব। মানুষ তার চাহিদা পুরণ করতে সমবায়কে বেছে নিতে পারে। শুধু ব্যক্তির নয়, দেশের উন্নয়ন সম্ভব এই সমবায়ের মাধ্যমে। পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে বিতরণ এবং চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers