সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণে উপমন্ত্রী স্বনির্ভর দেশ গড়তে কৃষি বিল্পবের বিকল্প নেই

কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণে উপমন্ত্রী স্বনির্ভর দেশ গড়তে কৃষি বিল্পবের বিকল্প নেই

মেহেদী হাসান,(রামপাল) বাগেরহাট
জনকল্যাণে বর্তমান কৃষি বান্ধব সরকার রাসায়নিক সারসহ সকল আধুনিক কৃষি  যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না। প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের মননিবেশ করতে হবে।  স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি বিল্পবের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।
বাগেরহাটের রামপালে উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার  (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা কৃষি হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।  এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার জি. এম অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম. এ. সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম বলেন, এ বছর উপজেলায় দশ ইউনিয়নে মোট ২৩০ জন কৃষককে বিভিন্ন ক্যাটাগরিতে জন প্রতি গম ২০ কেজি করে ১০ জন, ভূট্টা ০২ কেজি করে ২০ জন, সরিষা ০১ কেজি করে ৯০ জন, সূর্যমুখি ০১ কেজি করে ১০০ জন ও খেসারি ০৮ কেজি করে ১০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers