শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে মহা ধুমধামে আব্বাস-সোনিয়ার বিয়ে সম্পন্ন

রামপালে মহা ধুমধামে আব্বাস-সোনিয়ার বিয়ে সম্পন্ন

মেহেদী হাসান(রামপাল) বাগেরহাট

মো. আব্বাস আলী শেখ। বয়েস ২৫ বছর। উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি। তার বাড়ী রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের স্বর্ণার মাঠ। সে রামপাল সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র। শারীরিক গঠনে খর্বাকৃতির হলেও লেখা পড়ায় বাঁধা হয়নি তার। শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তির্ন হয় সে। এরপর রামপাল সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হয়ে এইসএসসি পাস করে। একই কলেজে ডিগ্রি ১ম বর্ষে ভর্তি হয়।
দরিদ্র ভ্যান চালক পিতা মোক্তার শেখ সামান্য একখন্ড জমিতে বসবাস করেন। ছেলেকে খুব কষ্ট করে লেখা পড়া শিখিয়েছেন। তার বাড়ীর সবার সখ আব্বাসকে তার মত একজন পাত্রীর সাথে বিয়ে দিবেন। আব্বাস ও বিয়ে করতে আগ্রহী হয়। এরপর পাত্রী দেখা শুরু হয়। এক পর্যায়ে খুলনার ডাকবাংলো এলাকায় তারই অনুরূপ পাত্রীর সন্ধান পাওয়া যায়। কথা শুরু হয় দুই পরিবারের সাথে। এক পর্যায়ে তাঁদের রেজিষ্ট্রি কাবিনে বিবাহ হয়। সপ্তাহব্যাপী বিয়ে বাড়িতে গ্রামবাসী বাদ্য বাজনা বাজিয়ে ধুমধামের মধ্যে শুক্রবার (০৩ নভেম্বর) দুপুরে কনের বাড়িতে যায় বৌ সোনিয়াকে আনতে।
তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সাংবাদিক সরদার মুহিদুল ইসলাম, শেখ আব্দুল্লাহ সহ অনেকেই।

গ্রামবাসী তার বিবাহ উত্তর বৌভাতের আয়োজন করবেন বলে জানা গেছে। নবদম্পতি আব্বাস-সোনিয়ার জন্য সবার দোয়া চেয়েছেন তার পরিবার। বিশেষ চাহিদা সম্পন্ন আব্বাস সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি’র সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন একটি চাকুরির জন্য। সে একটি সরকারী চাকরি পেলে সেখানেও মেধার স্বাক্ষর রাখতে চায় আব্বাস।#

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers