শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
কোস্টগার্ড’র অভিযানে ইয়াবাসহ এক মাদককারবারি আটক

কোস্টগার্ড’র অভিযানে ইয়াবাসহ এক মাদককারবারি আটক

মোংলা প্রতিনিধি

কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কয়রার একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার আমাদী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৯৩ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে।
আটক মাদককারবারির নাম মো. রমজান আলী (৪৫)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা। ৩ নভেম্বর শুক্রবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার আমাদী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন রমজান আলী নামের একজনকে তল্লাশী করে ৩৯৩ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবা পরিবহন ও কেনাবেচার সাথে জড়িত থাকায় তাকে আটক করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে
জব্দকৃত ইয়াবা ও আটক মাদককারবারিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্থান্তর করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers