সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাগরিকা আক্তার, নিজস্ব প্রতিবেদক

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা অগ্রগণ্য। গণমাধ্যম ও সাংবাদিকগণ গণতন্ত্র জনগণের অতন্ত্র প্রহরী। শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য।
২৮ অক্টোবর পেশাগত দায়িত্বপালনকালে পুলিশ ও সাংবাদিকদের ওপর বিএনপি-জামাতের হামলার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে ২৯ অক্টোবর বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি-জামাত বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে অগ্নিসংযোগ, পিটিয়ে পুলিশ হত্যা, গাড়ীতে অগ্নিসংযোগ, দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনসহ জঘন্য, অমানবিক ও বর্বরোচিত নারকীয় তান্ডব চালিয়েছে। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। নিহতদের আত্মার মাগফেরাত ও আহত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্যে সরকার ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের অনুকূল পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শাহ আলম স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ আলী এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রধান ও ওয়াহিদুজ্জামান অহিদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহফুজ খান, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন এলিন, সদস্য মোঃ মুন্না, মোঃ মোমিন মিয়া, তুবা সমাজকল্যাণ সোসাইটির সাবেক মহাসচিব দ্বীন ইসলাম সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers