সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে হরতালের কোন প্রভাব পড়েনি

বাগেরহাটে হরতালের কোন প্রভাব পড়েনি

বাগেরহাট  প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি বাগেরহাট জেলাসদরে ও দ্বিতীয় সমুন্দ্র বন্দর মোংলাতে। রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে বাগেরহাটের জীবন যাত্রা স্বাভাবিক রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলার গুরুত্বপূর্ন স্থানসহ সড়কে সতর্কাবস্থায় রয়েছেন। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় জাহাজে পণ্য বোঝাই ও খালাস কাজ প্রতিদিনের মতো চলছে। মোংলা ইপিজেড ও শিল্পাঞ্চলে উৎপাদন চলছে স্বাভবিক রয়েছে। বিকাল পর্যন্ত জেলায় হরতালকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বাগেরহাটে নিরুত্তাপ হরতালে চলাকালে আন্তজেলার পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাগেরহাট থেকে ঢাকা ও চট্টগ্রাম মুখি দুরপাল্লার কোনো পরিবহন ছেড়েনা গেলেও সকাল থেকে বাগেরহাট-খুলনা-বরিশাল-বেনাপোল রুটে পরিবহন চলাচল ন্বাভাবিক ছিল। জেলা ও উপজেলা শহর গুলেতে চলছে রিকশা, ভ্যান ও অটোরিকশা। খোলা রয়েছে ব্যাংক-বীমা, অফিস-আদলত ও শিক্ষা প্রতিষ্ঠান। বাগেরহাটের কোথাও হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেও কোনো পিকেটিং করতে দেখা যায়নি। তবে, হরতালের প্রতিবাদে আওয়ামীলীগ
জেলা-উপজেলায় শান্তি মিছিল ও সমাবেশ করেছে। মোংলাবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মাকরুজ্জামান জানান, হরতালের কোন প্রভাব পড়েনি দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায়। মোংলা বন্দরে জাহাজে পণ্য বোঝাই ও খালাস কাজ প্রতিদিনের মতো চলছে। মোংলা ইপিজেড ও শিল্পাঞ্চলে উৎপাদন চলছে স্বাভবিক রয়েছে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক সৈয়দ বাবুল আক্তার বলেন, হরতালে সহিংসতা এড়াতে সতর্কাবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হরতালকে কেন্দ্র করে জেলার কোথাও কোনো অপ্রিতিক রঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers