সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফায়ার স্টেশনের উদ্বোধনে হাবিবুন নাহার রামপাল-মোংলার যত উন্নয়ন সব শেখ হাসিনার অবদান

ফায়ার স্টেশনের উদ্বোধনে হাবিবুন নাহার রামপাল-মোংলার যত উন্নয়ন সব শেখ হাসিনার অবদান

রামপাল বাগেরহাট সংবাদদাতা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সারাদেশের গ্রাম বাংলাসহ বাগেরহাটের রামপাল-মোংলার যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এটা আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার অবদান, এখানে অন্য কোন সরকারের অবদান নেই। বৃহস্পতিবার (১২ অক্টোবর)বেলা ১১ টায় বাগেরহাটের রামপাল উপজেলায় নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আপনারা জানেন রামপাল ও মোংলা উপজেলার বাগেরহাট জেলার মধ্যে সব থেকে ঝুকিপূর্ণ ও দুর্যোগ প্রবন এলাকা। এখানকার মানুষ প্রকৃতিক নানা দুর্যোগ মাথায় নিয়ে বসবাস করেন। আজকে এই ফায়ার স্টেশন উদ্বোধনের মাধ্যমে এখানকার মানুষের নিরাপত্তা বাড়বে। এসময় তিনি ফায়ার স্টেশনের কর্মীদের যে কোন দুর্যোগ মোকাবেলায় আন্তরিকতার সাথে মানুষের পাশে থাকার আহবান জানান।
ফায়ার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব জাহিদুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers