শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে কিশোরীকে গণধর্ষণের প্রধান আসামী রহমত গ্রেফতার 

রামপালে কিশোরীকে গণধর্ষণের প্রধান আসামী রহমত গ্রেফতার 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামী রহমত (২০) কে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় গাজীপুর জেলার চৌরাস্তা থেকে র্যাবের সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়। আটক রহমত কে শনিবার (৭ অক্টোবর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। রহমত উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহাবুবুর রহমানের পুত্র। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড় দুর্গাপুর পলাশের মাছের ঘেরের টোং ঘরে ৩ যুবক উপর্যুপরি ধর্ষণ করে। অপর আসামীরা হলো গোবিন্দপুর গ্রামের ফরহাদ হোসেনের পুত্র শেখ রাসেল (২৪) ও কালেখারবেড় গ্রামের মো. আজমল হোসেনের পুত্র মো. রাকিব হোসেন (২৬)।

মামলা সূত্রে জানা যায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয়। শারীরিক সমস্যার কারণে প্রাইভেট পড়তে না গিয়ে মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সন্ধ্যার আগমুহুর্তে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড় এলাকা থেকে রহমত ও শেখ রাসেল শেখ ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে রামপাল উপজেলার বড় দুর্গাপুর পুটিমারি এলাকার পলাশের ঘেরের টংঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা রাকিব হোসেন সজল এবং অপহরণকারী রহমত ও শেখ রাসেল মিলে ধর্ষণ করে। রাত ৭টার দিকে মহেন্দ্রযোগে ভিকটিমকে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়

রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের ১ ঘন্টার ভিতরে তিন আসামীর মধ্যে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামীকে খুলনা র্যাব -৬ এর সদস্যদের সহায়তায় গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।#

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers