শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় ছাত্রকে বলৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

মোংলায় ছাত্রকে বলৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

মোংলা প্রতিনিধি

হেফজ বিভাগে পড়ুয়া ১২বছর বয়সের এক ছাত্রকে বলৎকারের অভিযোগে মোংলার আলহাজ্ব কোরবান আলী আলিম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মোঃ রাসেলকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার দিগরাজ এলাকা থেকে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করেন। এর আগে ওই ছাত্রকে প্রায় তিন মাস ধরে বলৎকার করে আসার ঘটনায় গত বৃহস্পতিবার (৫অক্টোবর) মোংলা থানায় একটি মামলা দায়ের করেন ওই ছাত্রের মামা। মামলার বিষয়টি টের পেয়ে বৃহস্পতিবার রাতে মাদ্রাসা থেকে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, মোংলা শহরতলীর আলহাজ্ব কোরবান আলী আলিম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মোঃ রাসেল হেফজ বিভাগে পড়ুয়া ১২বছর বয়সের এক ছাত্রকে তার রুমে নিয়ে তিন মাস ধরে বলৎকার করে আসছিলেন। ওই ছাত্র বিষয়টি মোবাইল ফোনে তার মাকে জানালে গত ৫অক্টোবর তাকে আত্মীয় স্বজনেরা পুলিশকে জানায়। এরপর নির্যাতনের শিকার ছাত্রের বক্তব্য শুনে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর মাদ্রাসা থেকে হেফজ বিভাগের শিক্ষক মোঃ রাসেল পালিয়ে যায়। মানলার বিষয়টি শনিবার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা করেন শিক্ষক রাসেল। আর ওই সমঝোতা বৈঠকে শিশুটির মা ও মামাকে দিগরাজ যেতে পরামর্শ দেয়া হয়। সমঝোতা বৈঠক চলাকালে সেখান থেকে শিক্ষক রাসেলকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরও বলেন, গ্রেফতারকৃতকে রবিবার (৮ অক্টোবর) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers