শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে মামলার হয়রানি থেকে বাঁচতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রামপালে মামলার হয়রানি থেকে বাঁচতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রামপাল প্রতিনিধি

রামপালে হয়রানিমূলক মামলার দায় থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন ৩ জন ভুক্তভোগী। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৩ টায় প্রেসক্লাব রামপালে এ ভুক্তভোগী মো. বেলাল হোসেন বেপারী সকালের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তার সাথে ছিলেন অপর ভুক্তভোগী মো. জিল্লুর রহমানসহ পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বেলাল হোসেন জানান, গত ইংরেজি ২৯ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার কালেখারবেড় গ্রামের আতিয়ার রহমানের পুত্র জাফর ইকবাল (সাবেক মেম্বার) সুলতানিয়া গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় টুকু ও মান্নানের বাড়ির সামনে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে পাঠান। ওই সময় ভুক্তভোগী জিল্লুর রহমান, তার স্ত্রী ও পুত্র একই মোটরসাইকেলে খামঘাটায় তাদের বাড়িতে ফিরছিলেন। জাফর ইকবাল মেম্বারের গাড়ী নসিমনের সাথে ধাক্কা লেগে সজোরে জিল্লুর রহমানের গাড়ির পিছন থেকে ধাক্কা দেয়। ওই সময় জিল্লুর রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন। জাফর ইকবাল জিল্লুর রহমান কে মামলার ভয় দিয়ে ২৫ হাজার টাকা নেয়। পরে আরও টাকা দাবী করে জাফর। সেই টাকা না দেওয়ায় তাকে আসামি করে মামলা দেয়। জাফরের বিরুদ্ধে পুর্ব থেকে আমার গত ইং ২ মে /২০২১ সালে জিআর ৭১/২১ নং একটি মামলা রয়েছে। সেকারণে সে আমাকে ওই মামলায় ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করছে।
সে কুরবানির ঈদের দিন রাতে ফয়লার আ. হালিম পাটোয়ারীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার পথে নিছক দুর্ঘটনার শিকার হয়। কেউ তাকে আঘাত করেনি। যা স্থানীয় সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মো. রাজিব সরদারসহ সাংবাদিকরাও অবগত আছেন। ওই মামালায় আদাঘাটের জবাবের মুন্সীকে ও আসামি করা হয়েছে। জাবেরের সাথে ইকবালের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। তারই জেরে তাকেও আসামি করা হয়েছে।
বেলাল হোসেন আরও জানান, ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিতে রামপাল থানায় না এসে থানার বদনাম করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে মামলা করেছেন। যা বর্তমানে বাগেরহাটের পিবিআই ইন্সপেক্টর তদন্ত করছেন। আমরা বাগেরহাটের পিবিআই এর পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নূন্যতম যদি জাফর ইকবালের কথিত মারপিটের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা থাকে তবে আইনের আওতায় নেয়ার বিষয়ে কোন আপত্তি নেই। আমাদের দাবী নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
এ বিষয়ে আহত জাফর ইকবালের কাছে জানতে চাইলে তিনি জানান, ওরা ষড়যন্ত্র করে আমাকে মারপিট করে আহত করেছে। আহতর ঘটনায় আমি বাগেরহাটের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers